চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ লাখ টাকা মূল্যের ৮৮টি অবৈধ স্মার্টফোন জব্দ

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
২৩ এপ্রিল ২০২৬, ০১:১২ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ লাখ টাকা মূল্যের ৮৮টি অবৈধ স্মার্টফোন জব্দ

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা ৮৮ টি স্মার্টফোন জব্দ করেছে বিজিবি। বুধবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার মনোহরপুর সীমান্তে অভিযান চালিয়ে স্মার্টফোনগুলো জব্দ করা হয়। 

বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

বিজিবি অধিনায়ক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল রাতে  সীমান্তবর্তী মনোহরপুরে অভিযান চালায়। এ সময় চোরাচালানীদের ফেলে যাওয়া একটি বস্তা থেকে ৮৮ টি স্মার্টফোন জব্দ করা হয়। স্মার্টফোনগুলো ভারত থেকে অবৈধভাবে আনা হয়েছিলো। জব্দ ২৮টি স্মার্টফোনের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৮ লাখ টাকা। 

প্রয়োজনীয় দাপ্তরিক প্রক্রিয়া থেকে জব্দ করা স্মার্টফোন শুল্ক কার্যালয়ের জমা দেয়া হয়েছে। 

বিজিবি অধিনায়ক আরও বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করাসহ চোরাচালান বন্ধে তৎপর রয়েছে বিজিবি। 

Read more — স্থানীয়
← Home