গোমস্তাপুরে বিএনপি নেতা রায়হান আত্মগোপনে, অভিযান চালিয়েও ধরা যায়নি

পুলিশ কনস্টেবলকে মারধর

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
২৭ এপ্রিল ২০২৬, ০৭:১৭ অপরাহ্ণ
গোমস্তাপুরে বিএনপি নেতা রায়হান আত্মগোপনে, অভিযান চালিয়েও ধরা যায়নি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পেট্রলপাম্পে পুলিশ কনস্টেবলকে মারধরের ঘটনা বিএনপি নেতা আব্দুল্লাহ আল রায়হানকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়েছে। রোববার রাতে মারধরের শিকার কনস্টেবল শওকত আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। গোমস্তাপুর থানার ওসি মো. নূরে আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রোববার দুপুরে গোমস্তাপুরের খয়রাবাদ এলাকায় মেসার্স রায়হান ফিলিং স্টেশনে আব্দুল্লাহ আল রায়হান পুলিশ কনস্টবেল শওকতকে মারধর করেন বলে অভিযোগ করা হয় পুলিশের পক্ষ থেকে। আব্দুল্লাহ আল রায়হান গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি। তার বাবা আশরাফ হোসেনের গোমস্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা। যে পেট্রলপাম্পে মারধরের ঘটনা ঘটে সেটির সত্ত্বাধিকারী আশরাফ হোসেন।

ওসি বলেন, শওকতের দায়ের করা মামলার এজাহারে ৬ আসামির নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও আসামি করা হয়েছে অজ্ঞাত আরও ৫-৬ জনকে। পুলিশ পেট্রলপাম্পের তিন কর্মচারীকে গ্রেপ্তার করেছে। তবে একাধিক স্থানে অভিযান চালিয়েও প্রধান আসামি আব্দুল্লাহ আল রায়হানকে গ্রেপ্তার করা যায়নি। তিনি আত্মগোপনে আছে।

রোববার দুপুরে নাচোল থানার একটি মেরামতাধীন গাড়ির জন্য ইঞ্জিন ওয়েন নিতে রায়হান ফিলিং স্টেশনে যান শওকত হোসেন। সেখানে তাকে মারধর করে রায়হানসহ তার সহযোগীরা। শওকত হোসেন নাচোল থানায় কনস্টেবল ও গাড়ী চালক হিসেবে কর্মরত রয়েছেন। 

Read more — স্থানীয়
← Home