ভোলাহাটে জ্বালানী তেল কালোবাজারির চেষ্টা মামলায় গ্রেপ্তার ২

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
২৯ এপ্রিল ২০২৬, ০৮:০২ অপরাহ্ণ
ভোলাহাটে জ্বালানী তেল কালোবাজারির চেষ্টা মামলায় গ্রেপ্তার ২

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৮ হাজার লিটার জ্বালানি তেল কালোবাজারির চেষ্টা মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে ভোলাহাট ফিলিং স্টেশন থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ভোলাহাট থানার ওসি আব্দুল বারিক এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গ্রেপ্তারকৃতরা তেল কালো বাজারে বিক্রির গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার খালে-আলমপুরের মৃত আব্দুল মান্নানের ছেলে সাখাওয়াত হোসেন মোজি ও সাহাসপুরের জাকির আজমের ছেলে মো. রাশেদুল ইসলাম হৃদয়। এদের মধ্যে সাখাওয়াত হোসেন ফিলিং স্টেশনের মালিক আব্দুল লতিফের ছোট ভাই।

ওসি আব্দুল বারিক বলেন, সোমবার রাতে ভোলাহাট থানার নামে বরাদ্দ ৮ হাজার লিটার ডিজেল কালোবাজারির চেষ্টা নসাৎ করে দেয় পুলিশ। এরপর মঙ্গলবার রাতে ওই ঘটনা মামলা দায়ের করা হয়। পরে বুধবার দুপুরে ভোলাহাট ফিলিং স্টেশন থেকে সাখাওয়াত ও রাশেদুলকে গ্রেপ্তার করা হয়। 

ওসি আরও বলেন, জিজ্ঞাসাবাদে সাখাওয়াত ও রাশেদুল গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তাদের দেয়া তথ্যে জ্বালানী তেল কালোবাজারে বিক্রির প্রমাণ রয়েছে। আরও তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হবে আদালতে। 

প্রসঙ্গত, গত সোমবার রাতে ভোলাহাট ফিলিং স্টেশনের নামে বরাদ্দ তেলবোঝাই ট্যাংকলরি একটি ইটভাটায় নিয়ে যাওয়া হয় এবং সেখানে প্লাস্টিকের বিভিন্ন কন্টেইনারে করে কা্রেরাবাজারে বিক্রির জন্য নিয়ে যাওয়ার চ্টো করা হচ্ছি। খবর পেয়ে পুলিশ অভিযান চালায় এবং ৮ হাজার লিটার ডিজেলসহ ট্যাংকলরিটি জব্দ করে। ওই সময় কাউকে আটক করতে পারেনি পুলিশ। 

Read more — স্থানীয়
← Home