আত্মহত্যার সংবাদ প্রস্তুতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা নিয়ে সাংবাদিকদের প্রশিক্ষণ

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
২৯ এপ্রিল ২০২৬, ০৮:২৭ অপরাহ্ণ
আত্মহত্যার সংবাদ প্রস্তুতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা নিয়ে সাংবাদিকদের প্রশিক্ষণ

চাঁপাইনবাবগঞ্জে আত্মহত্যা প্রতিরোধে দায়িত্বশীল মিডিয়া রিপোর্টিং বিষয়ক দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শহরের একটি হোটেলের সভাকক্ষে এই কর্মশালার উদ্বোধন করেন ডা. একেএম শাহাব উদ্দিন। 

টেলিসাইকিয়াট্রি রিসার্চ অ্যান্ড ইনোভেশন নেটওয়ার্ক লিমিটেড এবং জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতাল ও ইন্সটিটিউট  এবং ডাব্লিউ এইচ ও এর লাইভ লাইফের উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় চাঁপাইনবাবগঞ্জে ২০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

কর্মশালা পরিচালনা করেন মানসিক রোগ বিশেষজ্ঞ ও টেলিসাইকিয়াট্রি রিসার্চ অ্যান্ড ইনোভেশন নেটওয়ার্ক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক  ডা. তানজির রশিদ স্মরণ ও খবরের কাগজ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মোঃ আসাদুল্লাহ। কর্মশালা অনুষ্ঠান সঞ্চালনা করেন টেলিসাইকিয়াট্রি রিসার্চ এন্ড ইনোভেশন নেটওয়ার্ক লিমিটেডের প্রোগ্রাম ম্যানেজার ডা. কাজী শামীন আজমিরি। এছাড়াও সার্বিক সহযোগিতায় ছিলেন- টেলিসাইকিয়াট্রি রিসার্চ অ্যান্ড ইনোভেশন নেটওয়ার্কের প্রোগ্রাম ম্যানেজার ও ট্রেনিং কোঅর্ডিনেটর ডা. কাজী শাম্মীন আজমেরী এবং সাইকোলজিনস্ট ও ট্রেনিং অফিসার আবিদা সুলতানা।

প্রশিক্ষণ কর্মশালায় আত্মহত্যার সংবাদ পরিবেশনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গুরুত্বপূর্ণ নির্দেশিকা নিয়ে আলোচনা হয়।  আত্মহত্যার সংবাদ প্রস্তুতের ক্ষেত্রে কোন কোন বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে, কোন বিষয় এড়িয়ে যাওয়া ভালোসহ বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন প্রশিক্ষক। 

Read more — স্থানীয়
← Home