গোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
৩০ এপ্রিল ২০২৬, ০৭:১১ অপরাহ্ণ
গোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেহেদী হাসান রাজ নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রহনপুর বড় বাজার একটি বাড়িতে রং করার সময় মারা যান তিনি। গোমস্তাপুর থানার ওসি মো. নূরে আলম এ তথ্য নিশ্চিত করেছেন। 

মেহেদী হাসান রহনপুর পৌর এলাকার গম্বুজপাড়া মহল্লার কুড়ান আলীর ছেলে। 

ওসি বলেন, দুপুরে রহনপুর বড়বাজারের বীরমুক্তিযোদ্ধা আকতার আলী কচি খানের বাড়িতে দেওয়াল রংয়ের কাজ করছিলেন মেহেদী। এ সময় বিদ্যুতের সঞ্চালন লাইনের একটি তারে জড়িয়ে যান তিনি। স্থানীয়রা সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, কোন অভিযোগ না থাকায় মেহেদী হাসানের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা হবে বলে তিনি জানান।

Read more — স্থানীয়
← Home