‘স্বপ্ন’র দেয়া আইপিএসে শিশু ওয়ার্ডে মিলবে নিরবচ্ছিন্ন আলো-বাতাস

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
৩ মে ২০২৬, ০৮:০৩ অপরাহ্ণ
‘স্বপ্ন’র দেয়া আইপিএসে শিশু ওয়ার্ডে মিলবে নিরবচ্ছিন্ন আলো-বাতাস

চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের শিশু ওয়ার্ডে নিরবচ্ছিন্ন আলো-বাতাসের জন্য আইপিএস ও চার্জার লাইট দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্ন’। একই সঙ্গে অসুস্থ রোগী স্থানান্তরের জন্য রোগী হুইল চেয়ারও প্রদান করা হয়েছে।

রোববার দুপুরে সংগঠনটির পক্ষ থেকে জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ মশিউর রহমানের হাতে এসব সামগ্রী তুলে দেয়া হয়। এ উপলক্ষে হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজন করা হয় এক অনুষ্ঠানের।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন একেএম শাহাব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, স্বপ্ন’র কো-অর্ডিনেটর ডা. মুশফিকুর রহমান তামিম, কমিউনিকেশন এক্সিকিউটিভ শাহীনুর রহমান হিমেলসহ অন্যরা।

স্বপ্ন’র কর্মীরা জানান, জেলা হাসপাতালের শিশু ওয়ার্ডে সব সময়ই শয্যার চেয়ে বেশি রোগী থাকে। অথচ সেখানে লোডশেংডিংয়ের সময় বিকল্প বিদ্যুতের কোন ব্যবস্থা নেই। ফলে ব্যাপক দুর্ভোগের মধ্যে পড়তে হয় শিশুদের। শিশুদের কষ্টের কথা ভেবে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন আইপিএস, ১০ টি চার্জার লাইট দেয়া হয় হাসপাতালে কর্তৃপক্ষকে। এতে শিশু ওয়ার্ডের রোগীদের কষ্ট কিছুটা লাঘব হবে বলে আশা প্রকাশ করেন তারা। এছাড়াও গুরুতর অসুস্থ্য রোগীদের স্থানান্তরের সুবিধার্থে চারটি হুইল চেয়ার দেয়া হয়।

হাসপাতাল তত্ত্বাবধায়ক মোহাম্মদ মশিউর রহমান আইপিএসসহ অন্যান্য সামগ্রী গ্রহণ করে স্বপ্ন’র কর্মীদের ধন্যবাদ জানান। তিনি বলেন, অনেক খারাপ পরিস্থিতির মধ্যেও আমাদের আশা জাগায় ‘স্বপ্ন’র মতো সংগঠন। কারণ তারা খারাপ পরিস্থিতিতে আমাদের পাশে এসে দাঁড়ায়। আমরা এতে সাহস পায়। তিনি বলেন, তাৎক্ষনিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষ অনেক কিছুর ব্যবস্থা করতে পারে না। এটা হাসপাতাল কর্তৃপকক্ষের অসহায়ত্ব। এই যে স্বপ্ন আইপিএস আর চার্জার লাইট দিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছে, এতে হাজার হাজার শিশুর কষ্ট লাঘব হবে। 

Read more — স্থানীয়
← Home