চাঁপাইনবাবগঞ্জে পেট্রলপাম্প মালিকদের সিন্ডিকেট নিয়ে যা বললেন এমপি বুলবুল

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
১০ মে ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে পেট্রলপাম্প মালিকদের সিন্ডিকেট নিয়ে যা বললেন এমপি বুলবুল

চাঁপাইনবাবগঞ্জের পেট্রলপাম্প থেকে জ্বালানী তেল সংগ্রহের জন্য এখনও দীর্ঘ লাইন নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল। রোববার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বিস্ময় প্রকাশের পাশাপাশি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। 

সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। 

সভায় বক্তব্য রাখতে গিয়ে নূরুল ইসলাম বুলবুল বলেন, চাঁপাইনবাবগঞ্জে (পেট্রলপাম্পে) লাইন কেনো? গোটা বাংলাদেশে লাইন নাই। মালিকরা সকালে পাম্প না খুলে বন্ধ রাখছে। এমন পাম্পে ম্যাজিস্ট্রেট নিয়ে দ্রুত যাওয়া দরকার। গিয়ে তাদের কাছে জানতে চাওয়া উচিত কেন সকাল থেকে এটা বন্ধ আছে, কেনো মোটরসাইকেলের লাইন আছে। তাদের (পেট্রলপাম্প মালিকদের) ধরা দরকার।

তিনি আরও বলেন, যে সব পেট্রলপাম্পে পেট্রল ও ডিজেল আছে অথচ লাইন আছে সেগুলোতে অভিযান চালানো দরকার, জরিমানা করা দরকার। কোন সিন্ডিকেট যদি কাজ করে তাহলে এ সিন্ডিকেট ভাঙার জন্য সবাই মিলে আমাদের কাজ করা উচিত।  

Read more — স্থানীয়
← Home