চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী চিত্রাঙ্কন প্রতিযোগিতা

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
১০ মে ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী চিত্রাঙ্কন প্রতিযোগিতা

চাঁপাইনবাবগঞ্জে শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে মাদকবিরোধী চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর এ প্রতিযোগিতার আয়োজন করে।

প্রতিযোগিতায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুসহ চারটি গ্রুপে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীরা চিত্রকর্মে মাদকের ভয়াবহতা, সুস্থ ও সুন্দর সমাজ গঠন, পারিবারিক মূল্যবোধসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। পরে শিক্ষার্থীরা ‘মাদককে না বলুন’ স্লোগানসম্বলিত পোস্টার প্রদর্শন করে। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মধ্যে শুভেচ্ছা উপহার ও বিভিন্ন সচেতনতামূলক সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান।

Read more — স্থানীয়
← Home