চাঁপাইনবাবগঞ্জে এবার থাকছে না ম্যাংগো ক্যালেন্ডার

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
১১ মে ২০২৬, ০৬:৪১ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে এবার থাকছে না ম্যাংগো ক্যালেন্ডার

চাঁপাইনবাবগঞ্জে গত পাঁচ বছরের ধারাবাহিকতায় এবারও থাকছে আম সংগ্রহ ও বাজারজাতকরণের সময়সূচি বা ম্যাংগো ক্যালেণ্ডার। আম পরিপক্ব হলেই কেবল তা সংগ্রহ করে বাজারজাত করা যাবে। সোমবার বিকালে জেলা প্রশাসন আয়োজিত ‘ম্যাংগো ক্যালেন্ডার প্রণয়ন, নিরাপদ ও বিষমুক্ত আম উৎপাদন, বিপণন, পরিবহন ও বাজারজাতকরণ সংক্রান্ত মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। 

মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। 

আম উৎপাদনকারী, ব্যবসায়ী, কৃষি কর্মকর্তা ও গবেষকদের মতামত গ্রহনের পর ম্যাংগো ক্যালেন্ডার না রাখার কথা জানান জেলা প্রশাসক।

জেলা প্রশাসক বলেন, আম উৎপাদনকারী ও ব্যবসায়ীদের পাশাপাশি কৃষি কর্মকর্তারাও ম্যাংগো ক্যালেন্ডার না রাখার পক্ষে মত দিয়েছেন। তাই আম সংগ্রহ বা বাজারজাতকরণের সময়সূচি থাকবে না। তবে আম পরিপক্ব হলেই তা সংগ্রহ করে বাজারজাত করতে হবে। অপরিপক্ব আম বাজারজাত রোধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান জেলা প্রশাসক।

সভার আরও উপস্থিত ছিলেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ইয়াছিন আলী, আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা শরফ উদ্দীন, হর্টিকালচার সেন্টারের উপপরিচালক খালেদুর রহমানসহ আম চাষী ও ব্যবসায়ীরা। 

Read more — স্থানীয়
← Home