১২ সদস্য ফিরলেন পুরোনো সংগঠনে, আনুষ্ঠানিকভাবে বরণ

জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
১৫ মে ২০২৬, ০৫:০০ অপরাহ্ণ
১২ সদস্য ফিরলেন পুরোনো সংগঠনে, আনুষ্ঠানিকভাবে বরণ

চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন থেকে চলে যাওয়া ১২ শ্রমিক আবার ফিরেছেন পুরোনো সংগঠনে। শুক্রবার শ্রমিক ভবনে তাদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয়া হয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সাইদুর রহমান, সহ-সভাপতি আমিনুল ইসলাম আমিন, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম আনার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের রাজন, কোষাধ্যক্ষ সামিউল আলম রাজু, কোচ বাস ও মিনিবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি রেজাউল করিম, সহ-সভাপতি শরিফুল ইসলাম শরিফসহ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। 

ফিরে আসা সদস্যরা হলেন- মো. বেলাল হোসেন, মোখলেসুর রহমান, মো. সাগর আলী, শরিফুল ইসলাম, আনোয়ার হোসেন, নাসিরুল ইসলাম, নয়ন আলী,  আলমগীর হোসেন, সাইফুল ইসলাম, রেজাউল করিম মনা, আকরাম হোসেন ও মতিউর রহমান।

ফিরে আসা সদস্য রেজাউল করিম মনা,আলমগীর হোসেন ও আনোয়ার হোসেন জানান, নানান সুযোগ সুবিধার প্রতিশ্রতি পেয়ে তারা মোটরশ্রমিক ইউনিয়ন নামে অন্য একটি সংগঠনে যোগ দিয়েছিলেন। কিন্তু ওই সংগঠনের নেতারা প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। এছাড়া সংগঠনের তেমন সক্রিয় কার্যক্রম নেই। শ্রমিকদের কল্যাণে টাকা তোলা হলেও সে টাকার কোন হিসাব নেই। তাই সবকিছু বিবেচনা করে তারা আগের সংগঠনের ফিরে এসেছেন। 

ফিরে আসা সদস্যদের বরণ করে ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক আনারুল ইসলাম আনার জানান, ওই সদস্যরা তাদের ভুল বুঝতে পেরে পুরোনো সংগঠনে ফিরেছেন। আমরা তাদের সাধুবাদ জানায়।

তবে এ ব্যাপারে কথা বলার জন্য মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রউফ জুলমত বলেন, আমাদের সংগঠনে সাড়ে চার শতাধিক সদস্য আছে। এরমধ্যে ১২ জন সদস্য চলে গেলেও কোন সমস্যা দেখি না। কোন শ্রমিক কোন সংগঠনে থাকবেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার। 

তবে সংগঠনের নিস্ক্রিয়তা ও শ্রমিকদের কল্যানে তোলা অর্থের হিসাব না থাকার অভিযোগ অস্বীকার করেছেন তিনি। 

Read more — স্থানীয়
← Home