চাঁপাইনবাবগঞ্জে কালবৈশাখী-বজ্রবৃষ্টি নিয়ে যে সতর্কবার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
১৭ মে ২০২৬, ০৪:২৯ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে কালবৈশাখী-বজ্রবৃষ্টি নিয়ে যে সতর্কবার্তা দিল আবহাওয়া অধিদপ্তর
ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জে কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও বজ্রবৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার বিকাল ৪টার পর থেকে ৬ টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও বজ্রবৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। 

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভেরিফাইড ফেসবুক পোস্টে এ সতর্কবার্তা দেয়া হয়। 

ওই পোস্টে উল্লেখ করা হয়েছে- চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী জেলার কিছু স্থানে ১৭ মে সন্ধ্যা ৬ টার মধ্যে ঝড়ো হাওয়াসহ বজ্রপাত, বজ্রবৃষ্টি ও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এ সময় কাউকে ঘরের বাইরে না যাওয়ার জন্য বলা হয়। 

বিকালে সাড়ে ৪ টায় এ প্রতিবেদন লেখার সময় জেলার বিভিন্ন এলাকায় আকাশ কালো মেঘে ঢেকে যাওয়ার খবর পাওয়া গেছে। এছাড়াও কোথাও কোথাও হালকা বৃষ্টিও হচ্ছে। 

Read more — স্থানীয়
← Home