জেলা আইনজীবী সমিতির ঘটনায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
১৯ মে ২০২৬, ১০:১৮ অপরাহ্ণ
জেলা আইনজীবী সমিতির ঘটনায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতিতে গত রোববার একটি সালিশকে কেন্দ্র করে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের প্রতিবাদ জানানো হয়েছে। আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসিব মঙ্গলবার লিখিত এ প্রতিবাদপত্র পাঠিয়েছেন স্থানীয় প্রেসক্লাবসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীদের কাছে। ওই প্রতিবাদপত্রে কোন গণমাধ্যমের নাম উল্লেখ করা হয়নি। 

চাঁপাই লাইভ’র পাঠকদের জন্য প্রতিবাদলিপিটি হুবহু প্রকাশিত হলো। 

 

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

 

গত ১৭/০৫/২০১৬ খ্রিঃ তারিখে অনুমান বিকেল ০৪:০০ ঘটিকায় একটি সলিশকে কেন্দ্র করে কতিপয় বহিরাগত দূর্বৃত্ত কর্তৃক জেলা আইনজীবী সমিতি, চাঁপাইনবাবগঞ্জের ২ নম্বর ভবনের ২য় তলায় অত্র বারের কিছু বিজ্ঞ আইনজীবীগণকে শারীরিক ভাবে আঘাত করে জখমপ্রাপ্ত করে। জেলা আইনজীবী সমিতি, চাঁপাইনবাবগঞ্জ উক্ত বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করে। উক্ত বিষয়কে কেন্দ্র করে কিছু কিছু মিডিয়া বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করছে। যা সাংবাদিকতার পেশাগত নৈতিকতার পরিপন্থি। যা অনভিপ্রেত ও অত্যন্ত দুঃখজনক। জেলা আইনজীবী সমিতি, চাঁপাইনবাবগঞ্জ এসব বিভ্রান্তিকর তথ্য পরিবেশনের জন্য প্রতিবাদ জানাচ্ছে এবং তা পরিবেশন করা থেকে বিরত থাকার জন্য সমস্ত সংবাদ মাধ্যম, ইলেক্ট্রনিক এবং প্রিন্ট মিডিয়া কে অনুরোধ করা হলো।

Read more — স্থানীয়
← Home