ভারতে ‘আটক শিবিরে’ প্রথম বাসিন্দা চাঁপাইনবাবগঞ্জের দুই যুবক

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
২৬ মে ২০২৬, ০৭:০৫ অপরাহ্ণ
ভারতে ‘আটক শিবিরে’ প্রথম বাসিন্দা চাঁপাইনবাবগঞ্জের দুই যুবক

চাঁপাইনবাবগঞ্জের দুই যুবককে আটক করেছে ভারতের মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার পুলিশ। এরপর তাদের রাখা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে গঠিত ‘হোল্ডিং সেন্টার’ বা ‘আটক শিবিরে’। পশ্চিমবঙ্গের গণমাধ্যমের তথ্য অনুযায়ী, লালবাগের ওই আটক শিবিরের প্রথম রাখা হয় তিনজনকে, তাদের মধ্যে দুই জনই চাঁপাইনবাবগঞ্জের। 

রাজ্যের একাধিক গণমাধ্যম এই সংবাদ প্রকাশ করেছে। তবে কোন গণমাধ্যমেই আটক যুবকদের পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ করেনি। 

প্রশাসনের বরাত দিয়ে গণমাধ্যমগুলো বলছে- তিনজনই সীমান্তে চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত। চোরাচালানের জন্যই তারা ভারতে যান। তাদের আটকের পর রাখা হয়েছে লাল গোলার ‘আটক শিবির’ পদ্মা ভবনে। এই ভবনের তিন তলায় গড়ে তোলা হয়েছে ‘হোল্ডিং সেন্টার’ বা ‘আটক শিবিরে’।  গণমাধ্যমের খবরে আরও বলো হয়েছে- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছেন আগেই। ফলে আটক বাংলাদেশিদের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের হাতে তুলে দেয়া হয়। পরবর্তীতে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে। 

Read more — স্থানীয়
← Home