ভোলাহাটে চোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
২ জুন ২০২৬, ০১:২০ অপরাহ্ণ
ভোলাহাটে চোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে গরু চোর সন্দেহে গণপিটুনিতে ফিরোজ আলী নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার রাতে উপজেলার গোহালবাড়ি এলাকায় গণপিটুনির পর মঙ্গলবার সকালে তিনি মারা যান। ভোলাহাট থানার ওসি আব্দুল বারিক এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত ফিরোজ আলী চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পিটিআই বস্তির মৃত নূর নবীর ছেলে। তবে ৫ বছরের বেশি সময় ধরে ভোলাহাটে গোহালবাড়ি এলাকায় শ্বশুরবাড়িতে বাস করতেন। স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, রাত ৩ টার দিকে গোহালবাড়ির একটি বাড়ি থেকে গরু চুরির চেষ্টা করছিলেন ফিরোজ আলী। এ সময় গ্রামবাসী টের পেলে তাকে ধরে ফেলে এবং গণপিটুনি দেন। এতে গুরুতর আহত হলে তাকে ভোলাহাট উাপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে পাঠায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানা ওসি।

Read more — স্থানীয়
← Home