নাচোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
৯ জুন ২০২৬, ০২:৪৪ অপরাহ্ণ
নাচোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর রেলস্টেশন সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। মঙ্গলবার বেলা ১১ টার দিকে স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

আমনুরা রেলওয়ে পুলিশের ইনচার্জ শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

শফিকুল আলম বলেন, স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে রেলওয়ে পুলিশ আনুমানিক ৪০ বছর বয়সী ওই নারীর মরদেহ উদ্ধার করে। মরদেহটি রেলস্টেশন সংলগ্ন ঝোপের মধ্যে পড়ে ছিলো। তার গলা ও পিঠে সামান্য আঁচড়ের দাগ রয়েছে। তবে তিনি মারা গেছে ময়নাতদন্তের পর জানা যাবে। 

তিনি আরও বলেন, রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠিয়েছে। এছাড়াও তার পরিচয় নিশ্চিত হওয়ায়র চেষ্টা করা হচ্ছে। পরিচয় না পেয়ে বেওয়ারিশ হিসেবে ওই নারীর মরদেহ দাফন করা হবে বলেও জানান তিনি। 

Read more — স্থানীয়
← Home