বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসে সনাক’র মানববন্ধন

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
১৪ জুন ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ণ
বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসে সনাক’র মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করেছে টিআইবি’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক)। রোববার সকালে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে এ কর্মসূচি পালিত হয়। 

মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সনাক’র সভাপতি সাইফুল ইসলাম রেজা, সহ-সভাপতি মো. আসরাফুল আম্বিয়া সাগর, সদস্য মো. গোলাম ফারুক মিথুন, ইয়েস উপকমিটির আহ্বায়ক মো. আমিনুল হক আবীরসহ অন্যরা। 

এ সময় টিআইবি’র ১২ দফা দাবি সম্বলিত ধারণাপত্র পড়েন সনাক’র ইয়েস সদস্য মোসাঃ হাবিবা খাতুন। সঞ্চালনা করেন টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর মোঃ শফিকুল ইসলাম।

কর্মসূচিতে বক্তরা বলেন, শিশুশ্রম প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনা হালনাগাদ করতে হবে। ওই কর্ম পরিকল্পনায় বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রম প্রতিরোধে সুনির্দিষ্ট পদক্ষেপ থাকতে হবে। পাশাপাশি এ খাতের শিশু শ্রমিকদের আর্থ-সামাজিক অবস্থা মূল্যায়ন সাপেক্ষে বিকল্প কর্মকৌশল প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে।   

Read more — স্থানীয়
← Home