তিন মাস পর আবারও ডেঙ্গু রোগী শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
২৯ জুন ২০২৬, ০৫:৫২ অপরাহ্ণ
তিন মাস পর আবারও ডেঙ্গু রোগী শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে

প্রায় তিন মাস পর আবারও ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। সোমবার সকাল থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন করে ডেঙ্গু আক্রান্ত তিনজনই পুরুষ। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে। এ নিয়ে চলতি বছরের সর্বমোট ১৬ জন জেলা হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। এর আগে সর্বশেষ ডেঙ্গু রোগী ভর্তি হয় ৩১ মার্চ।

গত বছর চাঁপাইনবাবগঞ্জে ব্যাপকহারে ছড়িয়ে পড়ে ডেঙ্গু। চাঁপাইনবাবগঞ্জ শহরের মিস্ত্রিপাড়া, বালুবাগান, উদয়সংঘের মোড়সহ বেশ কয়েকটি এলাকারে ‘রেড জোন’ ঘোষণাও করা হয়েছিল।

Read more — স্থানীয়
← Home