পদ্মায় ধরা পড়ল বিশাল আকৃতির ‘বিগহেড’ মাছ

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
৮ আগস্ট ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ণ
পদ্মায় ধরা পড়ল বিশাল আকৃতির ‘বিগহেড’ মাছ

চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে সাড়ে ২৭ কেজি ওজনের বিশাল আকৃতির বিগহেড কার্প মাছ। শুক্রবার সদর উপজেলার চরবাগডাঙ্গা এলাকায় মাছটি ধরা পড়ে। পরে সেটি বিক্রি হয় শহরের নিউ মার্কেট মাছ বাজারে।

নিউ মার্কেটের মাছ ব্যবসায়ী আইউব আলী বলেন, সাধারণত এত বড় আকারের বিগহেড মাছ নদীতে পাওয়া যায় না। সন্ধ্যায় মাছটি নিউ মার্কেট বাজারে তোলা হয়। মাছটি দেখতে উৎসুক জনতা ভীড় করে। 

তিনি বলেন, মাছটি বিক্রি হয়েছে ২৩ হাজার টাকায়। ১০ জন ক্রেতা এটি ভাগাভাগি করে কিনেছেন। 

Read more — স্থানীয়
← Home