গোমস্তাপুর সীমান্তে সাড়ে ৫ লাখ পাতার বিড়ি জব্দ

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
৯ আগস্ট ২০২৬, ১২:১১ অপরাহ্ণ
গোমস্তাপুর সীমান্তে সাড়ে ৫ লাখ পাতার বিড়ি জব্দ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার একটি সীমান্ত এলাকা থেকে সাড়ে ৫ লাখের অধিক পরিমাণ পাতার বিড়ি জব্দ করেছে বিজিবি। এ সময় একটি ইঞ্জিনচালিত নৌকাও জব্দ করা হয়।

শনিবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে গোমস্তাপুর উপজেলার চাড়ালডাংগা সীমান্তে অভিযান চালিয়ে বিড়ি ও নৌকা জব্দ করে বিজিবি। বিজিবির ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি অধিনায়ক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল বড় বিল এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৫ লাখ ৫৯ হাজার পিস ভারতীয় পাতার বিড়িসহ ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়।

তিনি আরও বলেন, সীমান্তে অবৈধ চোরাচালান প্রতিরোধে সতর্ক রয়েছেন বিজিবি সদস্যরা।

Read more — স্থানীয়
← Home