নাচোল ইউএনও অফিসে তালা দিলো বিএনপির নেতাকর্মীরা

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
১০ আগস্ট ২০২৬, ০৫:২৪ অপরাহ্ণ
নাচোল ইউএনও অফিসে তালা দিলো বিএনপির নেতাকর্মীরা

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে বিএনপির নেতাকর্মীরা। সোমবার দুপুরে তালা দেওয়ার পর বিকাল ৪ টায় অফিস সময় শেষ হওয়ার পূর্ব পর্যন্ত তালাবদ্ধ ছিলো অফিস। ফটকে তালা দেওয়ার সময় অফিসে ছিলেন না উপজেলা নির্বাহী কর্মকর্তা। অন্যান্য কর্মকর্তাদেরও অফিস তেকে বের করে দেওয়া হয়েছিলো। 

নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ফ্যামিলি কার্ডের জন্য তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ করে  সোমবার। এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীরা নিয়োগ পেয়েছে। এ নিয়ে বিএনপির নেতাকর্মীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে নিয়োগ বাতিলের দাবি জানান। এক পর্যায়ে তারা কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দেয়। একই সময়ে সমাজসেবা ও সমবায় কার্যালয়েও তালা দেয়া হয়।  

তিনি আরও বলেন, তথ্য সংগ্রহের দায়িত্বে আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীরা নিয়োগ পেলে ফ্যামিলি কার্ডের কার্যক্রম বাধাগ্রস্ত হতে পারে। পাশাপাশি এ নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগও থাকবে। এই জন্যই আমরা আওয়ামী লীগ ও জামায়াত কর্মীদের নিয়োগ বাতিল চেয়েছি। তিনি বলেন, সন্ধ্যায় দলীয় ফোরামে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। 

নাচোল থানার ওসি সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, দুপুরে বিএনপির লোকজন আন্দোলন করে তালা ঝুলিয়ে দিয়েছিল। এখন তালা ঝুলছে কি না, তা ইউএনও বলতে পারবেন। আমার জানা নেই।’

নাচোল থানার ওসি সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, দুপুরে বিএনপির নেতাকর্মীরা ইউএনও অফিসে তালা ঝুলিয়ে দেয়। এর কিছুক্ষণ পর তারা চলে যান। 

এ ব্যাপারে কথা বলার জন্য একাধিকবার ফোন করেও উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দাসকে পাওয়া যায়নি। 

 

Read more — স্থানীয়
← Home