চাঁপাইনবাবগঞ্জে এসএসসিতে অকৃতকার্য ছাত্রীর আত্মহত্যা

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
১০ আগস্ট ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে এসএসসিতে অকৃতকার্য ছাত্রীর আত্মহত্যা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে হালিমা খাতুন তরিকা নামে এক ছাত্রী আত্মহত্যা করেছে। সোমবার বিকালে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের চাকপাড়ায় নিজ বাড়িতে বিষপানে আত্মহত্যা করে সে। 

শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান এ তথ্য জানিয়েছেন। 

হালিমা খাতুন চাকপাড়ার তরিকুল ইসলামের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, হলিমা খাতুন চাকপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। আজ ফলাফল প্রকাশিত হলে জানা যায় সে ইংরেজি বিষয়ে অকৃতকার্য হয়েছে। এতে হতাশা থেকে বিষ পান করে হলিমা। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে দ্রুত নিয়ে যায় চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

শিবগঞ্জ থানার ওসি মোঃ মতিউর রহমান বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

Read more — স্থানীয়
← Home