চাঁপাইনবাবগঞ্জে আশা সিমেন্টের স্বপ্ন কারিগর কর্মশালা অনুষ্ঠিত

আবু সাইদ, চাঁপাইনবাবগঞ্জ
২৯ আগস্ট ২০২৬, ০২:৪৪ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে আশা সিমেন্টের স্বপ্ন কারিগর কর্মশালা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে আবুল খায়ের গ্রুপের আশা সিমেন্টের উদ্যোগে স্বপ্ন কারিগর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে নবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আবুল খায়ের গ্রুপের নর্থ বেঙ্গল রিজিওনাল ম্যানেজার তারাপদ রায় স্বপন।

চাঁপাইনবাবগঞ্জে আশা সিমেন্টের এক্সক্লুসিভ ডিলার ইসলাম অ্যান্ড ব্রাদার্সের প্রোপাইটর তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার হাসিনুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন- রাজশাহীর এরিয়া ম্যানেজার তুহিন খান, চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র মার্কেটিং অফিসার আব্দুল কাদের, টেকনিক্যাল সাপোর্ট ইঞ্জিনিয়ার উদয় সরকারসহ অন্যরা। 

অনুষ্ঠানে উপস্থিত নির্মাণ কারিগররা

অনুষ্ঠানে শতাধিক নির্মাণ শ্রমিক উপস্থিত ছিলেন। তাদের উদ্দেশ্যে বক্তারা বলেন, বাংলাদেশে প্রথম তিন স্তরে পরীক্ষিত আন্তর্জাতিক মানের সিমেন্ট ‘আশা সিমেন্ট’। এই সিমেন্টের গুণগত মান কঠোরভাবে নিয়ন্ত্রন করা হয়।

শেষে অংশগ্রহণকারীদের জন্য র‌্যাফেল ড্রয়ের আয়োজন করা হয় এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

Read more — স্থানীয়
← Home