গোমস্তাপুরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
৩১ আগস্ট ২০২৬, ০৮:১১ অপরাহ্ণ
গোমস্তাপুরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রেন কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার বিকালে উপজেলার রহনপুর রেলস্টেশন সংলগ্ন কলেজ মোড় এলাকায় মারা যান তিনি। 

আমনুরা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, বিকালে রহনপুর রেলস্টেশন সংলগ্ন কলেজ মোড় অজ্ঞাত এক নারী রেললাইনের ওপর বসেছিল। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা রহনপুরগামী কমিউটার ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়। 

তিনি আরও বলেন, ওই নারীর বয়স ৪০-৪৫ বছর। তার পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করছে পুলিশ। 

Read more — স্থানীয়
← Home