চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ

ডেঙ্গু পরিস্থিতি

লাইভ ডেস্ক
৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী। এডিস মশার প্রজননস্থল ধংস ও পরিচ্ছন্নতা বজায় রাখতে মোবাইল কোর্ট পরিচালনারও নির্দেশ দেয়া হয় জেলা প্রশাসনকে।

বুধবার সকালে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে একটি বিশেষ সভায় এ নির্দেশ দেয়া হয়। রাজশাহী বিভাগে বাস্তবায়নাধীন প্রধানমন্ত্রীর অগ্রাধিকারমূলক কার্যক্রম এবং চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত বিশেষ ওই সভায় সভাপত্বি করেন মো. ইউসুফ আলী। সভায় রাজশাহী বিভাগের আট জেলার জেলা প্রশাসক উপস্থিত ছিলেন।;

সরকারি সংবাদ সংস্থা বাসস এ খবর জানিয়েছে।

সভায় বলা হয়, মঙ্গলবারও চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ৭১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়। এটি উদ্বেগজনক। এমন পরিস্থিতিতে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা কার্যক্রম, প্রয়োজনীয় লার্ভিসাইড ও ফগিং এবং জনসচেতনতা কার্যক্রম জোরদার করতে হবে। মোবাইল কোর্ট পরিচালনা করতে হবে।

Read more — স্থানীয়
← Home