সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন ড. কেরামত আলী

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ণ
সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন ড. কেরামত আলী

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. কেরামত আলী ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত হয়েছেন। বুধবার জতীয় সংসদ অধিবেশনে কমিটি গঠনের প্রস্তাব পাস হয়।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদ অধিবেশনে চিফ হুইপ মো. নুরুল ইসলাম কমিটিগুলো গঠনের প্রস্তাব দেন। পরে কণ্ঠভোটে প্রস্তাবগুলো সর্বসম্মতিক্রমে পাস হয়।

কলিম উদ্দিন আহমেদকে সভাপতি করে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়। এতে সদস্য মনোনীত হন ড. কেরামত আলী। অন্য সদস্যরা হলেন—মো. আবুল খায়ের ভূঁইয়া, মো. তমিজ উদ্দিন, মো. হারুনুর রশিদ, মোবাশ্বের আলম ভূইয়া, মানসুরা আক্তার, সাইদ উদ্দিন আহমদ হানজালা ও ওবায়দুল্লাহ সালাফী।

Read more — স্থানীয়
← Home