স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ শিক্ষার্থীরা সুস্থ্ হয়ে বাড়ি ফিরল

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ণ
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ শিক্ষার্থীরা সুস্থ্ হয়ে বাড়ি ফিরল

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পুলিশ লাইনস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিংয়ের খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ১১ শিক্ষার্থী বাড়ি ফিরেছে। সোমবার সকালে তাদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়। তাদের শরীরে কোন রকম জটিলতা না থাকায় ছাড়পত্র দেয়া হয়।

চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মাহবুব হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। 

মাহবুব হাসান বলেন, হাসপাতালে ভর্তির পর থেকেই শিক্ষার্থীদের প্রয়োজনীয় চিকিৎসার পাশাপাশি পর্যবেক্ষনে রাখা হয়। মূলত শিক্ষার্থীদের তীব্র পেট ব্যাথা ছিলো। ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি পরে। পুরোপুরি সুস্থ হওয়ায় তাদের ছাড়পত্র দেয়া হেয়েছে এবং শিক্ষার্থীদের সবাই বাড়ি ফিরেছে। 

এর আগে রোববার বেলা দেড়টা থেকে সাড়ে ৩ টার মধ্যে অসুস্থ অবস্থায় শিক্ষার্থীদের চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ লাইনস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বলেন, অন্যান্য দিনের মতো রোববারও স্কুল ফিডিং প্রকল্পের আওতায় ডিম ও বন রুটি দেয়া হয় শিক্ষার্থীদের। খাবার খাওয়ার কিছুক্ষণ পর থেকে একে একে শিক্ষার্থীরা অসুস্থ হতে থাকে। বেশি অসুস্থবোধ করায় তাদের হাসপাতালে নিয়ে যাওয়া যায়। মোট ১১ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার সরবরাহ করে বেসরকারি সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম-গাক। 

Read more — স্থানীয়
← Home