চাঁপাইনবাবগঞ্জ হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জ হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা

চাঁপাইনবাবগঞ্জ হোটেল শ্রমিক কল্যাণ ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে জেলা শহরের ফুড অফিস মোড়ে স্বপ্নিল কমিউনিটি সেন্টারে  এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী অঞ্চলের পরিচালক ও কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মুঃ আব্দুস সবুর। 

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি আক্তারুজ্জামান খান। 

চাঁপাইনবাবগঞ্জ হোটেল শ্রমিক কল্যাণ ইউনিয়নের সভাপতি মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মোঃ মোখলেশুর রহমান, নাটোর জেলা হোটেল মিষ্টান্ন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও সংগ্রাম পরিষদ রাজশাহী বিভাগীয় কমিটির আহ্বায়ক সমর চন্দ্র সরকার, ঠাকুরগাঁও হোটেল-রেস্তোরা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও সংগ্রাম পরিষদ রংপুর বিভাগীয় কমিটির আহ্বায়ক আলমগীর ইসলাম প্রমুখ। 

অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ হোটেল শ্রমিক কল্যাণ ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ দেলুয়ার হোসেন সবুজ। 

সভায় আয়-ব্যয়ের হিসাব তুলে ধরা হয়। পরে পুরাতন কমিটি বিলুপ্ত করে সভাপতি-সম্পাদকসহ ১১ সদস্য নতুন কমিটি গঠন করা হয়। 

 

Read more — স্থানীয়
← Home