চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। ‘মানুষ, পৃথিবী এবং সমৃদ্ধির জন্য  সাক্ষরতা’ প্রতিপাদ্য নিয়ে মঙ্গলবার এ সব কর্মসূচি পালিত হয়। 

সকালে জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কালেক্টরেট শিশু পার্ক হয়ে এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। 

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)  শাহীন সুলাতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। 

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. একরামুল হক, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সুলতানা পাপিয়া, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. গোলাম মোস্তফাসহ অন্যরা। 

সভায় সূচনা বক্তব্য রাখেন, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আব্দুর রাজ্জাক। 

জেলা প্রশাসক বলেন, সাক্ষরতা শুধু অক্ষরজ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি মানুষের জীবনমান উন্নয়ন, সচেতনতা বৃদ্ধি এবং আত্মনির্ভরশীলতা অর্জনের অন্যতম প্রধান হাতিয়ার। একটি শিক্ষিত ও সচেতন জনগোষ্ঠীই পারে সমৃদ্ধ সমাজ ও উন্নত রাষ্ট্র গড়ে তুলতে।

 

Read more — স্থানীয়
← Home