শিবগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ণ
শিবগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে সাহেব আলী নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার তারাপুর-ঠুটাপাড়ায় মারা যান তিনি। 

শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

সাহেব আলী তারাপুর-ঠুটাপাড়ার আব্দুল লতিফের ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে বৃষ্টির মধ্যে মাঠ থেকে কৃষি কাজ করে বাড়ি ফিরছিলেন সাহেব আলী। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে। 

শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান বলেন, এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেয়া হয়েছে। 

Read more — স্থানীয়
← Home