চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পানিতে ডুবে ইউসুফ আলী নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার দুর্লভপুর ইউনিয়নের দাদনচক এলাকার এ ঘটনা ঘটে।

শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

ইউসুফ আলী দাদনচক এলাকার মৃত পলাশ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির অদূরে বন্যার পানিতে গোসল করতে যায় ইউসুফ। এ সময় সে ডুবে মারা যায়। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে। 

শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান বলেন, এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেয়া হয়েছে। 

Read more — স্থানীয়
← Home