চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানি সতর্কসীমায়, নিম্নাঞ্চলের মানুষ পানিবন্দী

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানি সতর্কসীমায়, নিম্নাঞ্চলের মানুষ পানিবন্দী

চাঁপাইনবাবগঞ্জে উজান থেকে নেমে আসা ঢলে পদ্মা নদীর পানির স্তর সতর্কসীমার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। ঢলের কারণে গত সাতদিন ধরেই টানা পানি বেড়েছে পদ্মা নদীতে। এতে নদী তীরবর্তী নিম্নাঞ্চলের বেশ কিছু এলাকায় পানিবন্দী হয়ে পড়েছেন মানুষ। তবে পানির স্তর বিপৎসীমা অতিক্রম করার আশঙ্কা নেই বলে জানিয়েছে স্থানীয় পানি উন্নয়ন। অন্যদিকে জেলার অপর দুই নদী মহানন্দা ও পুনর্ভবাতেও বাড়ছে পানি।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় পদ্মা নদীতে পানি বেড়েছে ১১ সেন্টিমিন্টার। পানির স্তর সতর্কসীমার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রে তথ্য অনুযায়ী বিপৎসীমার নিচে ৫০ সেন্টিমিটার মধ্যে পানির স্তর থাকলে সেটাকে সতর্কসীমা ধরা হয়। বর্তমানে পদ্মা নদীতে পানির স্তার বিপৎসীমার ৩৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে টানা পানি বৃদ্ধি পাওয়ার চাঁপাইনবাবগঞ্জ ও শিবগঞ্জ উপজেলার বেশ কিছু নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়েছে। এসব এলাকার অনেক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। এদিকে গত ২৪ ঘণ্টায় জেলায় মহানন্দা ও পূনর্ভবা নদীতে ১০ সেন্টিমিটার করে পানি বেড়েছে। 

চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এসএম আহসান হাবীব জানান, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রে তথ্য অনুযায়ী আগামীকাল পর্যন্ত পানি বাড়বে। এরপর থেকে পানি কমতে শুরু করবে। এসময়ের মধ্যে জেলার তিনটি নদীর কোনটিতেই পানির স্তর বিপৎসীমা অতিক্রম করার আশঙ্কা নেই। 

Read more — স্থানীয়
← Home