চাঁপাইনবাবগঞ্জ টিটিসির আরও ১৩ শিক্ষার্থী বিনা খরচে গেলেন জাপান

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জ টিটিসির আরও ১৩ শিক্ষার্থী বিনা খরচে গেলেন জাপান

চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) আরও ১৩ শিক্ষার্থী সরকারিভাবে জাপান গেছেন। সোমবার দুপুরে জাপানের উদ্দেশ্যে তারা দেশ ত্যাগ করেন এবং এরইমধ্যে জাপানে পৌঁছেছেন।

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো. ওহিদুল ইসলাম মঙ্গলবার দুপুরে চাঁপাই লাইভকে এ তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যক্ষ বলেন, এটা নিশ্চয়ই আনন্দের যে চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সর্বাধিক শিক্ষার্থী জাপানে গেছেন। নতুন ১৩ জন সহ এ প্রশিক্ষণ কেন্দ্রের মোট ২৯২ শিক্ষার্থী এরইমধ্যে জাপানে গেছেন।

টিটিসি কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার একটি ফ্লাইটে ১৮ জন জাপান যায়, তার মধ্যে ১৩ জনই চাঁপাইনবাবগঞ্জ টিটিসি'র শিক্ষার্থী।;

জাপানের আন্তর্জাতিক জনশক্তি উন্নয়ন সংস্থা বা আইএম জাপানের তত্ত্বাবধানে দেশটিতে যায় শিক্ষার্থীরা। আইএম জাপানের মাধ্যমে ২০১৭ সালে চুক্তি হয় বাংলাদেশ সরকারের। এরপর থেকে বাংলাদেশ থেকে টেকনিক্যাল ইন্টার্ন জাপানে যাওয়ার সুযোগ তৈরি হয়ে।

Read more — শিক্ষা
← Home