রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন মিজানুর রহমান

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ণ
রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন মিজানুর রহমান

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. মিজানুর রহমান রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত হয়েছেন। মঙ্গলবার জতীয় সংসদ অধিবেশনে কমিটি গঠনের প্রস্তাব পাস হয়।

জাতীয় সংসদে চিফ হুইপ নূরুল ইসলাম মনি কমিটির সভাপতি হিসেবে খুলনা-৫ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগারের নাম প্রস্তাব করেন। পরে কণ্ঠভোটে তা পাস হয়।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন হাবিবুর রশিদ (ঢাকা-৯), আব্দুল মহিদ, ইরশাদ সুলতানা ইলেন ভুট্টো, মো. আবু সাঈদ (রাজশাহী-৬), মো. রবিউল আউয়াল (টাঙ্গাইল-৬), মো. মিজানুর রহমান (চাঁপাইনবাবগঞ্জ-২), মো. আজিজুর রহমান (যশোর-১) এবং মো. গোলাম রব্বানী (রংপুর-৫)।

নতুন এই কমিটি রেলপথ মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম, নীতি, উন্নয়ন প্রকল্প ও সংশ্লিষ্ট বিষয়গুলো সংসদীয় পর্যায়ে পর্যালোচনা ও তদারকি করবে।

Read more — স্থানীয়
← Home