ডেঙ্গু সংক্রমণ নিয়ন্ত্রণে করণীয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ণ
ডেঙ্গু সংক্রমণ নিয়ন্ত্রণে করণীয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু সংক্রমণ নিয়ন্ত্রণে করণীয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। 

এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। 

সূচনা বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ। 

আলোচনায় অংশ নেন, সিভিল সার্জন ডা. একেএম শাহাব উদ্দীন, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক শুকলাল বৈদ্য, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সাহিদা আখতার, ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আরএমও ডা. মাহবুব হাসান, চাঁপাইনবাবগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তা মামুন অর রশিদসহ অন্যরা। 

অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। মশার প্রজননস্থল ধ্বংস, বাসাবাড়ি, অফিস-আদালত এবং আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। এছাড়া নির্দিষ্ট সময়ের মধ্যে ময়লা ফেলা প্রতিটি নাগরিকের দায়িত্ব। 

Read more — স্থানীয়
← Home