২ বছরের শিশু ওয়াজিহা হৃদরোগে আক্রান্ত, অপারেশনের অর্থ সংকটে পরিবার

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ণ
২ বছরের শিশু ওয়াজিহা হৃদরোগে আক্রান্ত, অপারেশনের অর্থ সংকটে পরিবার

ছোট্ট ফুটফুটে শিশু ওয়াজিহা ওহি। বয়স মাত্র দুই বছর। এই বয়সেই জটিল চিকিৎসা নিতে হচ্ছে তাকে। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার ইসলামনগর মহল্লার বাসিন্দা রাসেল আলীর কন্যাসন্তান ওয়াজিহা ওহি।

রাসেল আলী জানান, জন্মের পর থেকেই জটিল হৃদরোগে আক্রান্ত ওয়াজিহা। তিন মাস আগে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার একটি অপারেশন সম্পন্ন হয়। এতে খরচ হয় প্রায় তিন লাখ টাকা। কিন্তু ওহি এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেনি।

তিনি আরও বলেন ওয়াজিহাকে স্বাভাবিক জীবনে ফেরাতে আরও একটি অপারেশনের প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকরা। কিন্তু অর্থের অভাবে অপারেশন করানো যাচ্ছে কিনি।

ওয়াজিহার বাবা একটি দোকানের কর্মচারী। মেয়ের প্রথম অপারেশনের খরচ যোগাতেই তাকে ব্যাংক ঋণ নিতে হয়েছে। আত্মীয়-স্বজনের কাছ থেকে টাকা ধারদেনা করেছেন। ফলে দ্বিতীয় অস্ত্রোপচারের খরচ বহন করা তার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে।

এমন পরিস্থিতিতে ফুটফুটে শিশু জীবন বাঁচাতে সবার দোয়া ও আর্থিক সহযোগিতা চেয়েছেন তিনি।

সহযোগীতা পাঠানোর ঠিকানা, মো: রাসেল হিসাব নং- ০৭০৩৪০০৫৪৪৬, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, রহনপুর শাখা, চাঁপাইনবাবগঞ্জ। বিকাশ-০১৭৭৩৯৩৬৮৯১, নগদ- ০১৭৩২৮০১০৪৭।

Read more — স্থানীয়
← Home