শিবগঞ্জে রাতের আঁধারে কবরস্থানের ১৪০ মেহগনি গাছ কেটে দিল দুর্বৃত্তরা

লাইভ রিপোর্ট, শিবগঞ্জ
১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ণ
শিবগঞ্জে রাতের আঁধারে কবরস্থানের ১৪০ মেহগনি গাছ কেটে দিল দুর্বৃত্তরা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি কবরস্থানে লাগানো ১৪০টি গাছ রাতের আঁধারে কেটে ফেলেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে উপজেলার শ্যামপুর ইউনিয়নের আজগবী হাজীপাড়া কেন্দ্রীয় গোরস্থানের গাছগুলো কেটে ফেলা হয়। এ নিয়ে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। 

স্থানীয়রা জানান, প্রায় তিন মাস আগে গোরস্থানে ১৬৮টি মেহগনি গাছের চারা রোপণ করা হয়। এর মধ্যে ১৪০টিই কেটে ফেলে দুর্বৃত্তরা। শত্রুতাবশত এলাকার কেউ এটা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, গোরস্থানের গাছে সঙ্গে কারোর শত্রুতা থাকতে পারে এটা অবিশ্বাস্য ব্যাপার। তারপরও যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। 

শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান বলেন, এ বিণয়ে লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

Read more — স্থানীয়
← Home