ফারাক্কা ব্যারেজের সব গেট খোলা, পদ্মায় পানি বাড়ছে অস্বাভাবিক

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ণ
ফারাক্কা ব্যারেজের সব গেট খোলা, পদ্মায় পানি বাড়ছে অস্বাভাবিক

চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীর উজানে ভারতের ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেটের সবক’টি খোলা রয়েছে। এই ফারাক্কা ব্যারেজের মাধ্যমেই ভারতের গঙ্গা নদী থেকে পানি আসে বাংলাদেশের পদ্মা নদীতে। সব গেট খুলে দেওয়ায় অতিরিক্ত পানি প্রবাহের কারণে চাঁপাইনবাবগঞ্জে বন্যার আশঙ্কা করা হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যগুলোর খরবে বলা হয়েছে- ভারতের বিহার রাজ্যের বন্যা পরিস্থিতি সামাল দিতে ফারাক্কার সবগুলো গেট খুলে দেয়া হয়। ফারাক্কার সব গেট খুলে দিতে অনুরোধ করেন বিহারের মূখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী অনুরোধ করেন দেশটির পানিসম্পদ বিভাগকে।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে- গত ৩০ আগস্ট থেকে ফারাক্কা ব্যারেজের সব গেট খুলে দেয়া হয়। এ ব্যারেজের মাধ্যমে ভাটির দিকে অর্থাৎ বাংলাদেশের দিকে ১৪ দশমিক ৪৪ লাখ কিউসেক পানি ছাড়া হচ্ছে। ফলে পশ্চিমবঙ্গের গঙ্গা নদীর পানির স্তর দ্রুত কমছে। এতে করে বিহারের বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে।

এদিকে ফারাক্কার সব গেট খুলে রাখার কারণে চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে পানির স্তর বেড়েছে দ্রুতই। গত ৫ দিনে পদ্মা নদীতে পানি বেড়েছে  ৬৫ সেন্টিমিটার। এতে জেলার সদর ও শিবগঞ্জ উপজেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। দুর্ভোগে পড়েছে ওই সব এলাকার মানুষ। বিশেষ করে সদর উপজেলার নারায়নপুর, শাহজাহানপুর ও শিবগঞ্জ উপজেলার পাকা ও উজিরপুর ইউনিয়নের নিম্নাঞ্চলের বেশ কিছু এলাকায় পানিবন্দী হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। অনেকেই বাড়ি-ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন।  

 

Read more — স্থানীয়
← Home