শিবগঞ্জে প্রস্তুত রাখা হয়েছে আশ্রয়কেন্দ্র

পদ্মায় পানি বৃদ্ধি

লাইভ রিপোর্ট, শিবগঞ্জ
১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ণ
শিবগঞ্জে প্রস্তুত রাখা হয়েছে আশ্রয়কেন্দ্র

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে হঠাৎ করেই পানি বৃদ্ধি পেয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছেন নদী তীরবর্তী মানুষ। এসব মানুষের জন্য আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। 

শুক্রবার দুপুরে পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ বিতরণ শেষে এ তথ্য জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজাহরুল ইসলাম। পাঁকা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে পানিবন্দী মানুষের মাছে ১৫ কেজি করে চাল বিতরণ করা হয়। 

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, শিবগঞ্জের তিনটি ইউনিয়ন পদ্মাপাড়ে। এই তিন ইউনিয়নের ১ হাজার ১০০ পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছে। সাময়িক বন্ধ হয়ে গেছে ১৭ টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান। আপদকালীন অবস্থায় মানুষজনকে নিরাপদ রাখতে আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। যদিও েএখন পর্যন্ত আশ্রয় কেন্দ্রে থাকার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলে আমাদের মনে হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিরা খোঁজ রাখছেন, এরকম পরিস্থিতি হলে তাদের অবশ্যই আমরা নিকটবর্তী আশ্রয় কেন্দ্রে রাখবো।

তিনি আরও বলেন, আজকে পানিবন্দী মানুষের মাছে চাল বিতরণ করা হয়েছে। এছাড়া শুকনা খাবার, স্যালাইন পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটের জন্য চাহিদাপত্র পাঠানো হয়েছে। আমরা খুব দ্রুত পেয়ে যাবো এবং বিতরণ করে দেবো। 

Read more — স্থানীয়
← Home