ডেঙ্গু প্রতিরোধে পৌর এলাকার ১৫ ওয়ার্ডে একযোগে ব্যাপক অভিযান

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ণ
ডেঙ্গু প্রতিরোধে পৌর এলাকার ১৫ ওয়ার্ডে একযোগে ব্যাপক অভিযান

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বিভিন্ন মহল্লায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান ও সচেতনতা সৃষ্টি করতে প্রচার অভিযান চালানো হয়েছে। রোববার বিকালে ক্র্যাশ প্রোগ্রামের অংশ হিসেবে পৌর সভার ১৫ টি ওয়ার্ডে একযোগে এ অভিযান চালানো হয়।

জেলা প্রশাসনের তত্ত্বাবধানে গঠিত ৮ টি টিম এ অভিযানে অংশ নেন। এতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পৌরসভার কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, রেড ক্রিসেন্টের সদস্য ও স্কাউটস সদস্যরা উপস্থিত ছিলেন। 

অভিযানে ফগার মেশিন দিয়ে মশানিধক ছিটানো হয়। এর পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক লিফলেট বিতরণ করা হয়। 

 

বিকাল সাড়ে ৩ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের ১৩ নম্বর ওয়ার্ডের রেহাইচর, গুলবাগ এলাকায় মশক নিধন অভিযান চালায় একটি দল। ওই দলের নেতৃত্বে ছিলেন জেল জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন, পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা নাইমুল হক, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদসহ অন্যান্যরা। 

অন্যদিকে ৭ নম্বর ওয়ার্ডের রাজারামপুরের মালোপাড়ায় গঠিত টিম সদস্যদের নেতৃত্বে রোববার বিকেলে মহল্লার বাসিন্দাদের ডেঙ্গু বিষয়ে ধারণা দেয়া হয়। পাশাপাশি ফগারের মাধ্যমে ওষুধ ছিটানো হয়। এসময় সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। ওই অভিযানে উপস্থিত ছিলেন- পৌরসভার কর নির্ধারক মোঃ এনামুল হক, স্বাস্থ্য শাখার আতাউর রহমান, সিনিয়র সাংবাদিক মোঃ আশরাফুল আলম সিদ্দিকী কাজল ও মোঃ কামাল সুকরানা, পৌরসভার কর্মচারী, যুব রেড ক্রিসেন্ট সদস্য, স্কাউটস সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। 

 

Read more — স্থানীয়
← Home