চাঁপাইনবাবগঞ্জ শহরে কলেজছাত্রকে মারধর করে ‘মোবাইল-টাকা ছিনতাইয়ের চেষ্টা’

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জ শহরে কলেজছাত্রকে মারধর করে ‘মোবাইল-টাকা ছিনতাইয়ের চেষ্টা’

চাঁপাইনবাববগঞ্জ শহরের গাবতলা এলাকায় এক কলেজ শিক্ষার্থীর কাছ থেকে মোবাইল ও টাকা ছিনতাইয়ের সময় শাহীন আলী নামে একজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। তবে স্থানীয়দের ধাওয়া খেয়ে শাহীন আলীর দুই দুইসহযোগী পালিয়ে যায়। রোববার রাত ৮ টার দিকে এই ঘটনা ঘটে।

আটক শাহীন পৌরসভার শ্মশানঘাট এলাকার ফারুক হোসেনের ছেলে। 

স্থানীয়রা জানান, নাদিম হোসেন সোহান নামে এক শিক্ষার্থী হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে গিয়ে গাবতলা মোড়ের দিকে যাচ্ছিলেন। এ সময় তিনি ছিনতাইকারীদের কবলে পড়েন। তিন ছিনতাইকারী তাকে মারধর করে মোবাই ফোন ও টাকা কেড়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় নাদিমের চিৎকারে স্থানীয় লোকজন এসে শাহীনকে ধরে ফেলে। পালিয়ে যায় শাহীনের অপর দুই সহযোগী। 

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে শহীনকে আটক করে থানায় নিয়ে যায়। 

সদর মডেল থানার ওসি বলেন, এটি ছিনতাই নাকি অন্য কোন ঘটনা আছে তা খতিয়ে দেখছে পুলিশ। ভুক্তভোগী নাদিম ও আটক শহীন প্রায় সম-বয়সী। অন্য কোন বিরোধ থেকে এই ঘটনা ঘটেছে নাকি প্রকৃতপক্ষেই শাহীনসহ তার অপর দুই সহযোগী ছিনতাইয়ে চেষ্টা করছিলো আমরা তদন্ত করে দেখছি।

Read more — স্থানীয়
← Home