রামদাস বিলে লাগানো হচ্ছে দেড় হাজার তাল গাছ

ইউএনও’র উদ্যোগ

লাইভ রিপোর্ট, গোমস্তাপুর
২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ণ
রামদাস বিলে লাগানো হচ্ছে দেড় হাজার তাল গাছ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অন্যতম দর্শনীয় স্থান রামদাস বিলের সৌন্দর্য বর্ধনে দেড় হাজার তাল গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। বিলে যাওয়ার সড়কের ধারে এসব গাছ লাগানো হবে। মঙ্গলবার বিকালে তাল গাছ রোপন কার্যক্রমের উদ্বোধন কেরেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী আছহাবুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আনোয়ারুল হক মাসুমসহ অন্যরা। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান জানান, এরইমধ্যে রামদাস বিল নিয়ে ভ্রমণপিপাসুদের আগ্রহ বাড়ছে। প্রতিদিন অনেক মানুষ এখানে আসেন ঘুরতে। রামদাস বিলকে আরও আকর্ষণীয় করতে নানান উদ্যোগ গ্রহন করেছে উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় তাল গাছ রোপন করা হচ্ছে। রহনপুর ও রাধানগর ইউনিয়নের অন্তভূক্ত রামদাস বিল এলাকায় দেড় হাজার তালগাছের চারা রোপণ করা হবে।

Read more — স্থানীয়
← Home