চাঁপাইনবাবগঞ্জে আমির হামজার মাহফিল স্থগিত

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে আমির হামজার মাহফিল স্থগিত

চাঁপাইনবাবগঞ্জ শহরের কলেজ মাঠে আয়োজিত ইসলামী বক্তা ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার মাহফিল স্থগিত করা হয়েছে। আগামীকার শুক্রবার এ মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।

আয়োজক সংগঠন ইসলামী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ জানান প্রতিকূল আবহাওয়ার কারণে মাহফিল স্থগিত করা হয়েছে।

ইসলামী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি হাফেজ আসলাম কবীর বলেন, সংগঠনের কার্যনির্বাহী কমিটির সবাই মিলে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু আবহাওয়া অনুকূলে নেই, সেহেতু আমরা আগামীকালের মাহফিল স্থগিত করছি। আমরা খুবই তাড়াতাড়ি পরবর্তী তারিখ ঘোষণা করবো। 

ওই মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুলের।

Read more — স্থানীয়
← Home