চাঁপাইনবাবগঞ্জে আমেরিকান পিস্তল ও গুলিসহ দুজন আটক

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে আমেরিকান পিস্তল ও গুলিসহ দুজন আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ দুই জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার মনাকষা ইউনিয়নের সাহাপাড়া বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন- শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর-পণ্ডিতপাড়ার মৃত আফসার আলীর ছেলে মো. রফিকুল ইসলাম ও তারাপুর-মোড়লপাড়ার মো. জাহাঙ্গীরের ছেলে মো. রুবেল ওরফে ডলার। 

অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল বেলা ৩ টার দিকে সাহাপাড়া বাজারে অভিযান চালায়। এ সময় একটি মার্কেটের পেছন থেকে আমেরিকার তৈরি একটি পিস্তল, দুটি ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলিসহ রফিকুল ও রুবেলকে আটক করা হয়। অস্ত্র ও গুলি রফিকুলের কোমরে লুকিয়ে রাখা অবস্থায় পাওয়া যায়। ওই অভিযানে নেতৃত্ব দেন শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান। 

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার। 

Read more — স্থানীয়
← Home