ডেঙ্গু প্রতিরোধে ইউনিয়ন পর্যায়েও চলছে পরিচ্ছন্নতা অভিযান

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ণ
ডেঙ্গু প্রতিরোধে ইউনিয়ন পর্যায়েও চলছে পরিচ্ছন্নতা অভিযান

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইউনিয়ন পর্যায়ে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা জোরদারকরণে পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। এরই অংশ হিসেবে দেবীনগর ইউনিয়নে পরিচ্ছন্ন অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন গঠিত টিম। ইউপি চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমানের নেতৃত্বে কমিটির সকল সদস্যের অংশগ্রহণে শনিবার সকালে ইউনিয়ন পরিষদ চত্বর থেকে র‌্যালি ও লিফলেট বিতরণের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়। 

পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের সচেতনতামুলক র‌্যালীটি ধুলাউড়ি হাট হয়ে অন্যান্য এলাকায় প্রদক্ষিণ করে। 

এসময় আশেপাশে থাকা নাগরিকের হাতে লিফলেট দেওয়া হয়। কর্মসূচির অংশ হিসেবে পরিষদের আশপাশের গাছগাছালি পরিচ্ছন্ন্ এবং দেবীনগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর সংলগ্ন ডেন ও আশপাশের স্থান পরিচ্ছন্ন করা হয় । 

এতে উপস্থিত ছিলেন, ইউনিয়ন ভূমি কর্মকর্তা, ইউপি প্রশাসনিক কর্মকর্তা,  ইউপি হিসাব সহকারী, ইউপি সদস্য, ওয়ার্ল্ড ভিশন সদস্য ও গ্রাম পুলিশ।

Read more — স্থানীয়
← Home