গোমস্তাপুরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

লাইভ রিপোর্ট, গোমস্তাপুর
২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ণ
গোমস্তাপুরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার বাংগাবাড়ি স্কুল ও কলেজের হল রুমে এ সংবর্ধনার আয়োজন করা হয়। 

বাংগাবাড়ি উন্নয়ন ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক ড. রবিউল ইসলাম, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মোঃ গোলাম সাদেক, এডি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মো. সুমন, সাপাহার উপজেলা মৎস্য অফিসার মো. শামীম রেজা, নাচোল বাইলকাপাড়া মাদ্রাসা সহকারী শিক্ষক গোলাম কবির, রহনপুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক সিরাজুল ইসলাম, বাংগাবাড়ি স্কুল ও কলেজর অধ্যক্ষ মোস্তফা কামাল, বাংগাবাড়ি উন্নয়ন ফাউন্ডেশন সম্পাদক  আল মামুন  সাদ্দাম প্রমুখ। 

অনুষ্ঠানে পঞ্চম, অষ্টম ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ২৭ শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়। এ সময় তাদের হোতে ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

Read more — স্থানীয়
← Home