চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

লাইভ রিপোর্ট, শিবগঞ্জ
২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রহমান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার মোবারকপুর ইউনিয়নের ত্রিমোহনী-মহিদপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। 

শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহত আব্দুর রহমান  ত্রিমোহনী-মহিদপাড়ার মৃত বাইরুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বেলা পৌনে ২ টার দিকে আব্দুর রহমান বাড়ির পাশের মাছ চাষের জন্য তৈরি একটি চৌবাচ্চায় মোটরে বিদ্যুৎ সংযোগ করছিলেন। এ সময় অসাবধানতনাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। 

শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান বলেন- এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

Read more — স্থানীয়
← Home