রহনপুরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

লাইভ রিপোর্ট, গোমস্তাপুর
২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ণ
রহনপুরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌর এলাকায় বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা  হয়েছে।

উপজেলা প্রশাসন ও রহনপুর পৌরসভার উদ্যোগে শনিবার  পৌর এলাকায় শোভাযাত্রার মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে পৌর এলাকার বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। 

একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে প্রচারপত্র বিতরণের মাধ্যমে স্থানীয়দের সচেতন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) শাহানা আখতার জাহান। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী আল মাহমুদ, রহনপুর পৌরসভার সহকারী প্রকৌশলী আব্দুল মালেক, উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) আবু সায়েম ও কনজারভেন্সি ইন্সপেক্টর আনিসুর রহমান টেক্কাসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারী। 

এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও কর্মসূচিতে অংশ নেন।

Read more — স্থানীয়
← Home