চাঁপাইনবাবগঞ্জের একটি বাড়িতে বিকট শব্দে বিস্ফোরণ, কেঁপে উঠল পুরো এলাকা

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জের একটি বাড়িতে বিকট শব্দে বিস্ফোরণ, কেঁপে উঠল পুরো এলাকা

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের মুসা মাওলানাপাড়ার একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার রাত ৮টার দিকে ওই এলাকার ইয়াহিয়া হোসেন ওরফে এহু হোসেনের বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়দের দাবি, বাড়িতে লুকিয়ে রাখা ককটেল বিস্ফোরণ হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে হঠাৎ করেই এহু হোসেনের বাড়িতে বিকট বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে ওই বাড়ির আশেপাশের পুরো এলাকা কেঁপে ওঠে। এ নিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বিস্ফোরণে ওই বাড়ির একাংশ ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হয়নি।

সদর মডেল থানার ওসি মো. একরামুল হোসাইন বলেন, বিস্ফোরণের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ। স্থানীয়রে সঙ্গে কথা বলে পুলিশের ধারণা ১০-১৫ টি ককটেল এক সঙ্গে বিস্ফোরিত হয়েছে। পুলিশ বাড়ির মালিকসহ জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।

Read more — স্থানীয়
← Home