চাঁপাইনবাবগঞ্জে ভটভটি উল্টে বাবা-ছেলেসহ নিহত ৩, আহত ৫

লাইভ রিপোর্ট, শিবগঞ্জ
৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে ভটভটি উল্টে বাবা-ছেলেসহ নিহত ৩, আহত ৫

চাঁপাইনবাবগঞ্জে গরুবোঝাই একটি ভটভটি (শ্যালো ইঞ্জিনচালিত স্থানীয় যানবাহন) নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে বাবা ও ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।

বুধবার রাতে জেলার শিবগঞ্জ উপজেলার পুসকুনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের পুলিশমাইল ঝাবুবাজার এলাকার শরিফুল ইসলাম (৪৪) ও তার বাবা আইসুদ্দিন ও শিবনারায়ণপুর গ্রামের মৃত আব্দুল জলিল ছেলে আব্দুল হামিদ।

পুলিশ ও স্থানীয়রা জানান, চৌডালা থেকে কানসাটগামী একটি ভটভটি পুসকুনি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে যায়। এতে ভটভটিতে থাকা আয়েস উদ্দিন ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার ছেলে শরিফুল ইসলামকে মৃত ঘোষণা করেন। পরে আব্দুল হামিদ নামে আরও একজন মারা যান। আহত অন্য ৫ জনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ  জানান, ভটভটিটর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় গাড়িটি  খাদে পড়ে যায়। গাড়িতে চারটি গরু ছিল। যাত্রীদের মধ্যে ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে আনার দুজন মারা যান। বাকিদের চিকিৎসা চলছে। 

খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে আইনি ব্যবস্থা গ্রহণ করেছে।

Read more — স্থানীয়
← Home