সরকারি কলেজে স্টুডেন্ট হেলথ কেয়ার সেন্টারের উদ্বোধন

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
১ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ণ
সরকারি কলেজে স্টুডেন্ট হেলথ কেয়ার সেন্টারের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থীদের স্বাস্থসেবা দিতে চালু হয়েছে স্টুডেন্ট হেলথ কেয়ার সেন্টার। বৃহস্পতিবার দুপুরে কলেজের প্রশাসনিক ভবনের একটি কক্ষে এ সেন্টারের উদ্বোধন করা হয়। 

উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. সেরাজ উদ্দীন।

এসময় উপস্থিত ছিলেন, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. আমিনুল ইসলাম, স্টুডেন্ট হেলথ কেয়ার সেন্টারের মেডিকেল অফিসার ও হেলথ কাউন্সিলর ডা. ফয়জুম নেসা জুঁইসহ অন্যরা। 

কলেজের অধ্যক্ষ বলেন, এতদিন কলেজে কোন স্বাস্থসেবা কেন্দ্র না থাকায় শিক্ষার্থীদের তাৎক্ষনিক চিকিৎসা দেয়া যেতো না। কলেজে শিক্ষার্থীরা অসুস্থ হলে তাদের হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা দিতে হতো। কিন্তু এই স্বাস্থকেন্দ্র চালুর ফলে কলেজের শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দেয়া যাবে। 

এমন স্বাস্থকেন্দ্র নবাবগঞ্জ সরকারি কলেজে প্রথমবারের তো চালু হলো। 

 

Read more — স্থানীয়
← Home